বাংলাদেশ-এ COVID-19 মহামারির প্রভাবে অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিলেও তা মোকাবিলায় সরকার প্রণোদনা কর্মসূচি অব্যাহত রাখে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন খাতকে সহায়তা দিতে একাধিক আর্থিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের নির্দেশ দেন। এর আওতায় তৈরি পোশাক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME), কৃষি এবং সেবা খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়।
সরকারি উদ্যোগে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্পসুদে ঋণ বিতরণ শুরু হয়, যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো উৎপাদন কার্যক্রম চালু রাখতে পারে এবং শ্রমিকদের বেতন প্রদান নিশ্চিত করা যায়। বিশেষ করে গার্মেন্টস খাতে শ্রমিকদের বেতন দিতে এই প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়া, কৃষি খাতে উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, ভর্তুকি এবং কৃষিপণ্য পরিবহন সহজ করার ব্যবস্থা নেওওয়া হয়।
গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার জন্যও বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।
অর্থনীতিবিদরা মনে করেন, এসব প্রণোদনা কর্মসূচি তাৎক্ষণিক সংকট মোকাবিলায় কার্যকর হলেও সঠিকভাবে বাস্তবায়ন ও তদারকি নিশ্চিত করা জরুরি। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী প্রণোদনার সুবিধা পেতে জটিলতার মুখে পড়েছেন বলেও অভিযোগ উঠে।