• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

নারীদের নিরাপত্তা নেই আমাদের এই সুশীল সমাজে।

শামিমা ইসলাম / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

এই ভিডিওটা কোনো সুস্থ মানুষ বেশিক্ষণ দেখতে পারবে না।

ভিডিওটা দেখার পর থেকে মাথায় শুধু একটাই কথা ঘুরছে—

মেয়েরা, শুধু স্কিন কেয়ার, মেকআপ আর দামি প্রোডাক্টের পেছনে ছুটো না। নিজের জন্য কিছু করো। নিজের পায়ের নিচের মাটি শক্ত করো। নিজের পরিচয় তৈরি করো। নিজের উপার্জনের রাস্তা তৈরি করো।।

কারণ জীবনের সবচেয়ে কঠিন সময়ে সুন্দর মুখ নয়, শক্ত অবস্থানই মানুষকে বাঁচায়।।

এমনভাবে নিজেকে গড়ে তোলো, যেন কোনো জালিমের অত্যাচার সহ্য করতে বাধ্য না হতে হয়। যেন বাবা-মায়ের কাছে ফিরে গিয়ে “মানিয়ে নাও”, “সংসার গুছিয়ে নাও”—এই কথাগুলো শুনতে না হয়। যেন নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারো।।

নিজেকে শুধু সুন্দর নয়, সাহসী বানাও।
নিজেকে শুধু আকর্ষণীয় নয়, আত্মনির্ভরশীল বানাও।
নিজেকে শুধু কোমল নয়, মানসিকভাবে শক্ত বানাও।।

যে সংসারে শান্তি নেই, যেখানে প্রতিদিন সম্মান হারাতে হয়, সেখানে শুধু সমাজ কী বলবে এই ভয়ে নিজের জীবন নষ্ট করে দিও না।।

“আমার ও 2 ta মেয়ে আছে, তাকে মানুষ করে বিয়ে দেওয়ার পর যদি এমন কিছু হতো, আমার কলিজা ফেটে যেত। আমি কখনো বলতাম না মানিয়ে নাও। আমি বলতাম, সমস্যা হলে সেই সমস্যা থেকে বের হয়ে আসো।”।

সত্যি বলতে, আমি এখনও বুঝতে পারছি না—
কীভাবে মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে?
কীভাবে একটা মেয়েকে এভাবে মেরে ফেলতে পারে??

প্রতিটি মেয়ের জন্য আত্মনির্ভরশীল হওয়া আজ আর বিলাসিতা নয়,
এটা প্রয়োজন।
এটা নিরাপত্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd