• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

শামিমা ইসলাম / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

এই দেশে পাথর ছুড়ে অন্ধ করে দেয়াও কিছু মানুষের কাছে বিনোদন! কী ভয়ানক অসুস্থ সমাজে বসবাস করছি আমরা ।

চলন্ত ট্রেনে প্রায়ই পাথর নিক্ষেপ এবং অন্ধ হওয়ার মতো নির্মম ঘটনার সংবাদ পাওয়া যায়। যারা এই অমানবিক অপরাধের সাথে জড়িত, তাদের অধিকাংশই ঝরে পড়া কিশোর।

এই নৃশংসতা থামাতে সরকারকে রেলপথে নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ ও নজরদারি বাড়ানো, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ঝরে পড়া শিশু-কিশোরদের শিক্ষা ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নিতে হবে।

সেই সাথে রেললাইনের পাশের মসজিদের ইমাম, আলেম ও সচেতন নাগরিক সমাজকে এই বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে উদ্যমী তরুণেরা মাঝে মাঝে পাহারার ব্যবস্থা করতে পারে।

রেল তুলনামূলক নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত মাধ্যম। লক্ষ লক্ষ যাত্রীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রেলপথকে নিরাপদ ও নির্বিঘ্ন করা এখন সময়ের অন্যতম দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd